শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ির প্রার্থী বিজয়ী করতে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার সংসদ প্রার্থী মাওলানা সোলাইমান খাঁনকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ জানুয়ারি)  বিকালে চান্দিনার একটি রেস্টুরেন্টে ওই আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সহকারী সেক্রেটারি মো.লোকমান হাকিম ভুঁইয়া।

সভায়  কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌর জামায়াতে ইসলামীর আমির মো.আবুল হাসেম।

এসময় উপস্থিত ছিলেন -উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক  আবদুল আহাদ, শুরাএ কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো.আবুল খায়ের সরকার,কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস বাইতুল মাল সম্পাদক মাওলানা ছফিউল্লাহ ফরাজি, শুরাএ ককর্মপরিষদ সদস্য মুহাম্মদ খায়রুল বাশার,মো.কাউসার আলম, খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ইমদাদ উল্লাহ শামসী, সাধারণ সম্পাদক ডা.কাউসার আহমেদ, সহ-সাধারন সম্পাদক মো.নেয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ,  চান্দিনা পৌর খেলাফত মজলিস সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো.ইয়াহিয়া রায়হান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ