শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

 তারেক রহমানের সঙ্গে জমিয়তের একাংশের নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম-বাংলাদেশের একাংশের একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) রাতে গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

জমিয়তের একাংশের সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদীর নেতৃত্বে প্রতিনিধি দলে জমিয়তের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া জমিয়ত নেতা মাওলানা রশীদ বিন ওয়াক্কাসসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

বৈঠকে যশোর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে ভোটের মাঠ থেকে বিরত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ