শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে ওই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে সুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা পূর্ব সহ সাংগঠনিক সম্পাদক মুফতী জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম ও জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন’- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান, গণঅধিকার পরিষদ-জিওপির মো. আবু জসিম উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসর মোফাজ্জল হোসেন।

এদিকে জামায়াতে ইসলামী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপির সঙ্গে নির্বাচনি জোট থাকায় তারা প্রার্থী দেয়নি। হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

অন্যদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’-এর শরিক হওয়ায় তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ