শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর ২৬৮ আসনে ভোটের মাঠে সরব হয়েছে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাতপাখার মনোনয়ন পাওয়া হাফেজ গড়ার কারিগর খ্যাত হাফেজ নেছার আহমদ আন-নাছিরীও সরব হয়েছেন। তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

জামায়াতের সঙ্গে ঐক্য হলে এই আসনটি ছাড়া লাগতে পারে এমন ধারণা থেকে হাফেজ নাছিরী মাঝখানে গণসংযোগে কিছুটা বিরতি দেন। তবে ঐক্য ভেঙে যাওয়ায় তিনি দলীয়ভাবে ভোটের প্রচারে সরব হয়েছেন। মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

হাফেজ নেছার আহমাদ আন নাছিরী বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা। আমরা সম্পূর্ণরূপে আল্লাহর ওপর ভরসা রাখি, কোনো দল নয়, কোনো নেতা-নেত্রী নয়, আমরা শুধু ইসলামকে ক্ষমতায় নেওয়ার শপথ করেছিলাম এবং সে শপথে অটল-অবিচল থাকবো ইনশাআল্লাহ।

আলোচিত এই আসনে আরও দুজন আলেম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে লড়ছেন। এখানে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ উদ্দিন মাহদী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তিশালী অবস্থানে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ