শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শহীদদের পরিবারকে আমরা মাথার তাজ করে রাখব: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদদের হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ পরিবারের সবচেয়ে বড় সুযোগ-সুবিধা হলো আমরা তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখব। এটি কেবল মুখের কথা নয়, এটি আমাদের অন্তরের কথা।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষায় কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মতো প্রয়োজনে জীবন দেয়ার অঙ্গীকার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আবু সাঈদরা যেভাবে বুক পেতে দিয়েছিল, আমরাও ওভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখব না।

এসময় পীরগঞ্জবাসীকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, ‘আমরা এখানে আমাদের আবেগের ঠিকানা শহীদ আবু সাঈদের পরিবারের সাথে মোলাকাত করতে এসেছি। আবু সাঈদ এবং তার সঙ্গীরা যে আমানতের বোঝা আমাদের ঘাড়ে রেখে গেছেন, জীবন দিয়ে হলেও আমরা সেই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়া। যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এবং যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল, আমরা সেই ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। আপনারা দেখেছেন, ৫ আগস্টের পর থেকে আমরা কোনো চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতি করি নাই এবং কারো ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেই নাই। আমরা বিভক্তির অবসান ঘটিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ