শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রিকশা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে ধানের শীষের প্রার্থীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী এম এ মালেক সৌজন্য সাক্ষাৎ করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোটের রিকশার প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ধানের শীষের প্রার্থী এম এ মালেক জামিয়া গহরপুরে মাওলানা রাজুর অফিসে আসেন। এ সময় দুই প্রার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একান্তে কথাবার্তা হয়। এলাকার উন্নয়নে দুজনই ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সিলেট-৩ আসনের নির্বাচন এবার বেশ জমে উঠেছে। এই বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের সমর্থন পেয়েছেন তিনি।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু সক্রিয় রাজনীতিতে না থাকলেও ছাত্রজীবনে ছাত্র মজলিসের তুখোড় নেতা ছিলেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা ও সেবামূলক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রিন্সিপাল। কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ও অন্যতম নীতিনির্ধারক। কওমি বোর্ডগুলোর নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়্যাতুল উলয়ারও তিনি সদস্য। প্রভাবশালী তরুণ আলেম হিসেবে সারাদেশে তার পরিচিতি রয়েছে।

তার বাবা ছিলেন প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী, যিনি কওমি শিক্ষাবোর্ডের প্রায় নয় বছরের সভাপতি ছিলেন। বাবার পরিচিতি এবং নিজের বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মাওলানা রাজু এলাকাবাসীর কাছে আগে থেকেই জনপ্রিয়। ১০ দলীয় জোটের সমর্থন পাওয়ায় এই আসনে বিএনপির প্রার্থী এম এ মালেকের সঙ্গে রিকশা প্রতীকের রাজুর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ