শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আজমির হোসেনের ইন্তেকাল, আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী হাতিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহা. আজমির হোসেন শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তিনি বলেন, মাওলানা মুহা. আজমির হোসেন ছিলেন একজন সৎ, নীতিবান ও দ্বীনদার আলেম। ইসলামের দাওয়াত, সমাজ সংস্কার এবং দ্বীনি রাজনীতির ময়দানে তাঁর নিষ্ঠা, ত্যাগ ও অবদান সংগঠন ও সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মাওলানা আজমির হোসেনের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস একজন নিবেদিতপ্রাণ আলেম ও দক্ষ সংগঠককে হারাল। এই ক্ষতি অপূরণীয়।

আমীরে মজলিস আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার তাওফিক দান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ