শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাওলানা রাজুর পক্ষে আমিরে মজলিসের নির্বাচনী জনসভা মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট ৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন দলের আমির মাওলানা মামুনুল হক। 

আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা বালাগঞ্জের ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক তার দলে প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে এলাকাবাসীর সামনে পরিচিত করাবেন এবং তার পক্ষে রিকশা প্রতীকে ভোট চাইবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালীম, জামায়াতের সিলেট বিভাগীয় অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাই হারুন, জামায়াতের সিলেট জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ, খেলাফত মজলিসের সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, এনসিপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। সভাপতিত্ব করবেন  বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুল মালেক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ