শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মৌলভীবাজার–৪ আসনে মাওলানা হামিদীর পক্ষে নামছেন আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, 
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলের আমির মাওলানা মামুনুল হক।

আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা রেলওয়ে মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ সময় দলের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) এবং খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী।

এদিকে, একই দিন মঙ্গলবার বাদ এশা কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মামুনুল হক। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী। সভায় সভাপতিত্ব করবেন মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ।
উভয় সভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ