শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যুব জমিয়ত নেতাদের সঙ্গে জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীলদের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রভিত্তিক মনিটরিং জোরদার করতে, আইনগত ও সাংগঠনিক দিকগুলোতে সতর্ক থাকতে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা তাওহিদ কাসেমী,মাওলানা মোহাম্মদ আলী,মাওলানা গোফরান হুসাইন,মাওলানা শামসুল হুদা,মাওলানা ফাইয়াদ আব্দুল্লাহ,মাওলানা জাফর আহমাদ ও মাওলানা তৌফিক কাসেমী প্রমুখ।

এছাড়া বৈঠকে যুব জমিয়তের নেতাকর্মীদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়। আলোচনা চলাকালে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে মাঠে কাজ করার বিষয়ে মতামত উপস্থাপন করা হয় এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যুবকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করা হয়।

বৈঠক শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সুসংগঠিত কার্যক্রমের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জমিয়তের সকল স্তরের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ