বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ৮ আগস্ট অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সফল, সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের লক্ষ্যে রামপুরা থানা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) বাদ এশা রাজধানীর পূর্ব রামপুরা সালাম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জমিয়ত রামপুরা থানা শাখার সভাপতি মুফতি হাসান আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকী। এছাড়া মহানগর ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাহবুবুল আলম বলেন, আসন্ন মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কাউন্সিলে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

মুফতি বশীরুল হাসান খাদিমানী বলেন, জমিয়তের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে আসন্ন কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রামপুরা থানা শাখার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে কাউন্সিল সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সভায় ৮ আগস্টের কাউন্সিলকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, দাওয়াতি কার্যক্রম, প্রচার-প্রচারণা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কাউন্সিলকে সফল ও অংশগ্রহণমূলক করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ