মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জনরায়কে অবজ্ঞা করার পরিণতি ইতিহাসে কখনোই শুভ হয়নি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান—উভয় ঘটনার পেছনেই জনমতের প্রতি অবহেলার ভূমিকা ছিল। তাই গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি কিংবা রাজনৈতিক স্বার্থের কারণে গণভোটের রায় উপেক্ষা করবেন না। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করুন।”

ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই সনদে বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে বিএনপি কখনোই গণভোটের বিরোধিতা করেনি। বরং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও একাধিকবার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন।

তার ভাষায়, এখন সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা বিএনপির রাজনৈতিক অসততা ও শঠতা। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান, রাজনীতিতে অসততা ও শঠতার পথ পরিহার করুন। নির্বাচনের আগে নেওয়া অবস্থানে অটল থেকে গণরায়কে সম্মান জানান এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্র—সবাই উপকৃত হবে।

জরুরি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ