মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব লিখিত বক্তব্য, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ভিডিও বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে দলীয় সাংগঠনিক বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ভিডিও ধারণ ও প্রচারের মাধ্যমে তাঁকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। এ ঘটনার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলমান রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ