শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জারি করা সাম্প্রতিক সার্কুলারে আলিয়া মাদরাসায় ছাত্র-ছাত্রীদের পৃথক ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ নির্দেশনাকে ইসলামি শিক্ষাব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদরাসাকে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ও আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায় থেকে পৃথকভাবে ছাত্র ও ছাত্রীদের ফুটবল দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ইসলামি শিক্ষাব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশের আলিয়া মাদরাসাগুলো ইসলামি আদর্শ, শরয়ি বিধান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। সেই বাস্তবতা উপেক্ষা করে এ ধরনের নির্দেশনা জারি করা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল। খেলাধুলার নামে মাদ্রাসার স্বাতন্ত্র্য নষ্ট এবং ইসলামী পরিবেশে অযাচিত হস্তক্ষেপের কোনো উদ্যোগ দেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, প্রশাসনের ভেতরে একটি সুসংগঠিত ইসলামবিরোধী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এবং তারা পরিকল্পিতভাবে ইসলাম, ইসলামী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকদের উচিত প্রশাসনের ভেতরে থাকা এসব ইসলামবিরোধী উপাদানকে চিহ্নিত করে অপসারণ করা। অন্যথায় তাদের প্ররোচনায় নেওয়া সিদ্ধান্ত জনগণ ও সরকারের মধ্যে অপ্রয়োজনীয় সংঘাত সৃষ্টি করতে পারে, যার দায় সরকারকেই বহন করতে হবে।

খেলাফত মজলিসের মহাসচিব অবিলম্বে সংশ্লিষ্ট সার্কুলার প্রত্যাহার, আলিয়া মাদ্রাসাগুলোর ওপর এ নির্দেশনা বাস্তবায়নের চাপ বন্ধ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ