সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

দেশের তিন জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিনাজপুর উত্তর, খাগড়াছড়ি ও খুলনা জেলা পশ্চিম শাখার সম্মেলনে কেন্দ্রীয় নেতারা অংশ নিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে কয়েকটি জেলা শাখার নতুন নেতৃত্বও ঘোষণা করা হয়।

দিনাজপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন।

সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য মাওলানা মুহাম্মাদ সোহরাব হোসেনকে জেলা সভাপতি এবং মুফতি মুহাম্মাদ খায়রুজ্জামানকে জেলা সেক্রেটারি ঘোষণা করা হয়।

অন্যদিকে, খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পশ্চিম শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আবদুল জলিল।

তিন জেলার সম্মেলনেই কেন্দ্রীয় নেতারা বলেন, আদর্শিক ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের কল্যাণে ভূমিকা রাখতে নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তারা আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ