সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প পথ নেই। সরকার যদি জনগণের প্রত্যাশার বিপরীত পথে অগ্রসর হয়, তবে দেশের জনগণই তার পরিণতি নির্ধারণ করবে।

তিনি গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজ।

এ সময় বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, প্রধান উপদেষ্টা মাওলানা আ. রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম এবং বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে বক্তারা দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ