সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার চলতি সেশনের মজলিসে আমেলার সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাদ জোহর রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় সভায় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সহ-সভাপতি মাওলানা হেদায়াতুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ ও মাওলানা সলিমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নূরুল আলম ইসহাকী ও মুফতি হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামিন, প্রচার সম্পাদক মুফতি সলিমুল্লাহ খান হানাফী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুফতি আনোয়ার হামিদী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি জোবায়ের আহমদ, ধানমন্ডি জোনের জিম্মাদার মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজসহ মজলিসে আমেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে চলতি সেশনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

সভায় আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণ শাখার কাউন্সিল সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কাউন্সিলের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেওয়া হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন কাউন্সিল সফলভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ