সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সব ছাত্রসংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে ছাত্রদল জানায়, তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ওই কর্মসূচি থেকে বিরত থাকে সংগঠনটি।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে একটি ছাত্রসংগঠনের কিছু নেতাকর্মী কর্মসূচি পালনের চেষ্টা করছে, যা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পরিপন্থী। এতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত সব ছাত্রসংগঠনের ক্ষেত্রে সমানভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়ে বলা হয়, যদি কোনো একটি সংগঠনকে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে অন্য সংগঠনগুলোকেও একই সুযোগ দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করে ছাত্রদল বলেছে, সবার জন্য সমান নীতি অনুসরণ করা হলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় থাকবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ