নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের শরিয়া উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি হাসপাতালে গিয়ে মুফতি ওমর ফারুক সন্দ্বীপীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, পীর সাহেব চরমোনাই অসুস্থ শরিয়া উপদেষ্টার চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়ার আহ্বান জানান।
এসএইচ/