সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদ বাংলাদেশ থেকে আগত মুফতি আবুল হাসান এমপিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন সাংবাদিক রহমত আলী, এসপায়ার পার্টির চেয়ারম্যান কে. এম. আবুতাহের চৌধুরী এবং আব্দুর রাজ্জাক ইকবাল। তারা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার বিষয়গুলো এমপির সামনে তুলে ধরেন।

জবাবে মুফতি আবুল হাসান এমপি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়গুলো তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় ক্ষেত্রে তা তুলে ধরবেন।

তিনি প্রবাসীবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণে সহযোগিতার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদ এবং নির্বাহী মেয়র লুৎফুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ