সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত প্রত্যাশা বাস্তবায়ন করতে হলে দেশের তৃণমূল পর্যায়ের ক্ষমতার কেন্দ্রগুলোকে পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের নেতৃত্বে আনতে হবে। অন্যথায় অতীতের মতো পরিবর্তনের পরও কাঙ্ক্ষিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব হবে না।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে। অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে জনগণ বুক চিতিয়ে লড়াই করেছে। কিন্তু প্রতিবারই পরিবর্তনের পর এমন লোকদের হাতে ক্ষমতা গেছে, যারা আগের ব্যবস্থাই বহাল রেখে দেশ পরিচালনা করেছে। ফলে জনগণের প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি অর্জিত হয়নি।

মুফতি রেজাউর করীম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। আগামীতে এ ধরনের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। সে জন্য দেশের প্রতিটি স্তরের ক্ষমতা সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে তুলে দিতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূলের প্রতিটি ক্ষমতার কেন্দ্র নিজেদের আয়ত্তে নিতে হবে। সমাজের প্রতিটি স্তরে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে এ দেশের মানুষের হাজার বছরের শান্তি, ন্যায়বিচার ও মুক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। এতে বিশেষ নির্দেশনা দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ