সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার দৌরাত্ম বন্ধ করতে ভারতের ওপরে চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোড়দার করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। 

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে তিনি সরকারের কাছে এই দাবি জানান।

মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত, এমন মন্তব্য করে দলের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশিদের সাথে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছে তা দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সাথে সম্পর্ককে প্রাধান্য দেয়ার পরিনতি ভারতকে বহন করতে হবে। 

গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে কোন ধরণের ছাড় দেয়া যাবে না, বিচারের গতি স্লথ করা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশে ফেরার ঘোষণা  দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ বারবার নেবে শেখ হাসিনা। সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সাথে ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার করতে হবে।

গাজী আতাউর রহমান আরও বলেন, একই সাথে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চুড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ