সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘটকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করে দেওয়া রায়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির নেতারা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদের সুযোগ সংকুচিত করা হলে তা জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ূম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

বিবৃতিতে তারা বলেন, আদালতের কোনো রায় বা আদেশ নিয়ে মতামত প্রকাশ, সমালোচনা কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক রাজনৈতিক চর্চার অংশ। কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক দল বা জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি নিতে চাইলে সেই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে নাগরিকদের গণতান্ত্রিক অংশগ্রহণের পরিসর সংকুচিত হয়।

নেতৃদ্বয় বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সেই অভিজ্ঞতার পর জনগণের গণতান্ত্রিক অধিকার আরও সুসংহত ও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদের পথ সংকুচিত করার যেকোনো উদ্যোগ জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

তারা আরও বলেন, হরতাল-ধর্মঘটের নামে সহিংসতা, জবরদস্তি, ভাঙচুর কিংবা জনজীবনে অরাজকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কোনো কর্মসূচির অপব্যবহারের আশঙ্কাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদের অধিকার সীমিত করা সমাধান হতে পারে না। সহিংসতা বা আইনভঙ্গের ঘটনা ঘটলে সুনির্দিষ্টভাবে আইন প্রয়োগের মাধ্যমে তা মোকাবিলা করা প্রয়োজন।

বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশ, রাজনৈতিক অংশগ্রহণ এবং শান্তিপূর্ণভাবে ভিন্নমত জানানোর অধিকার। এসব অধিকার সংকুচিত করে দেশকে কোনোভাবেই আবার কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া উচিত নয়।

এ কারণে জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচির অধিকার অক্ষুণ্ন রেখে সংশ্লিষ্ট রায় ও আইনগত অবস্থান পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ও মহাসচিব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ