রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য থানা প্রতিনিধি সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি শাখায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের থানা দায়িত্বশীল সভায় এসব আহ্বান ও নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম।

সভায় জানানো হয়, আগামী ৪ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ‘থানা প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি শাখাকে সাংগঠনিকভাবে প্রস্তুতি জোরদার করার দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আনিসুর রহমান কাসেমী ও হাফেজ শামসুল আলম; সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান; প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন; প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ