বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা প্রায়ই ‘I’m Not a Robot’ লেখা ক্যাপচা (Captcha) দেখে থাকি। কোনো ওয়েবসাইটকে বট বা ভুয়া ট্র্যাফিক থেকে সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়।

তবে এবার গুগল এই পুরনো সিস্টেম বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন একটি কিউআর কোড (QR Code) ভিত্তিক হিউম্যান ভেরিফিকেশন সিস্টেম পরীক্ষা করছে, যেখানে ইউজারদের ওয়েবসাইট ব্যবহারের আগে নিজেদের স্মার্টফোন লিঙ্ক করতে হতে পারে।

নতুন এই ব্যবস্থায় কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে একটি কিউআর কোড দেখা যাবে। ব্যবহারকারীকে তার স্মার্টফোন দিয়ে সেই কোডটি স্ক্যান করতে হবে। এর মাধ্যমে ফোন থেকে একটি ডিজিটাল সিগন্যাল সংশ্লিষ্ট ওয়েবসাইটে পৌঁছাবে, যা নিশ্চিত করবে যে ব্যবহারকারী একজন প্রকৃত মানুষ, কোনো অটোমেটেড বট নয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে অনেক বট সহজেই প্রচলিত ক্যাপচা টেস্ট পাস করে ফেলছে। সেই কারণেই গুগল আরও বেশি সুরক্ষিত এই ফোন-লিঙ্কড ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে কাজ করছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই ফিচারটি সফল হলে ভবিষ্যতে এটি বর্তমান ক্যাপচা সিস্টেমের জায়গা নিতে পারে। এর ফলে স্প্যাম ও বট অ্যাক্টিভিটি অনেকটা কমানো সম্ভব হবে। তবে এই নতুন সিস্টেম নিয়ে প্রাইভেসির প্রশ্নও উঠছে। 

বিশেষজ্ঞদের মতে, প্রতিটি ওয়েবসাইটের সঙ্গে ফোন লিঙ্ক করা হলে ব্যবহারকারীর অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করা আরও সহজ হয়ে যেতে পারে। আপাতত এই ফিচারটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গুগল এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে সফল হলে আগামী দিনে ইন্টারনেট ব্যবহারের ধরন অনেকটাই বদলে যেতে পারে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ