বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চালান রিক্সা, লেখেন কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2016_05_22_14_40_07_zgay798lCjMpwRrlT7aljTvrnk8rng_originalইমু ইমরান কায়েস  : বনশ্রী যাবেন?
বনশ্রী তো চিনিনা, চিনায়া নিয়েন, নতুন জায়গা না গেলে আর চিনমু ক্যামনে!
খাঁটি কথা।

টিএসসির মোড় থেকে যখন রিকশা ঠিক করি তখন অন্ধকার হয়ে গেছে ঢাকা শহর, বাড়ি ফেরার তাড়া, তাই অচিন রিকশাওয়ালাই সই। প্রত্যেক মোড়ে ডান-বাম বলতে বলতে চলার পথের অবিন্যস্ত আলসেমি, অহেতুক সব চিন্তা-ভাবনার বিলাসিতা কেটে যাবে, যাক! রাতের ঢাকা এখন আর খুব নিরাপদ নয়, চার দেয়ালে ফেরা দরকার, ঘরে ফেরা দরকার।

শাহজানপুর এসে ভদ্রলোক জিজ্ঞেস করলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি কি না।

বললাম, পড়ি না। ডাক্তারি করি।রিকশাওয়ালার ফের বিনীত জিজ্ঞাসা দেশেই থাকবেন, না বিদেশ চইলা যাবেন?
বললাম, দেশেই থাকবো, অর্ধেক জীবন শেষ, নতুন করে আর কই যাবো!

দেশের অবস্থা তো ভালো না, মানুষজন ভালো না, শিক্ষা নাই, সচেতনতা নাই, থাইকা কি করবেন... তার গলায় আক্ষেপ এবার!

আমি এইবার বিস্মিত হলাম, রিকশাওয়ালার গলায় এই ধরনের সূক্ষ রুচিশীল হাহাকার তো থাকার কথা নয়, সামথিং ইজ নট রাইট! সত্যিকার অর্থেই নড়েচড়ে বসলাম। আলো অন্ধকারে কেবল ঘামে ভেজা পিঠটুকু দেখা যাচ্ছে তার। ওঠার সময় চেহারা খেয়ালই করিনি। সস্তা শার্টে লেপ্টে থাকা পিঠ থেকে কোন অ্যাবনর্মাল কিছু উদ্ধার করা গেল না।

এই দেশের মেইন সমস্যা কী ভাই জানেন? 
সমস্যা তো অনেক। ঘুষ, দুই নম্বরি, বিচার না হওয়া, প্রভাবশালীদের যা ইচ্ছা তাই করা, ধর্ম ইউজ করে হাবিজাবি কাজ করা, একে তাকে রাজাকার, একে তাকে নাস্তিক বানানো, বাজে রাজনীতি, তার মতে কোনটা কে জানে! তাই জবাব না দিয়ে আমিই জিজ্ঞেস করলাম, কী?

এবার ভদ্রলোকের উত্তর শুনে ভিমড়ি খেলাম- মেইন সমস্যা হচ্ছে কেউ বই পড়ে না।

তাকে জিজ্ঞেস করলাম আপনি পড়েন?
অত না, টুকটাক। আমি আবার কবিতার বই একটু বেশি পড়ি।
বলেন কী! বিস্ময়ের মাত্রা বেড়ে রিকশা থেকে পড়ে যাওয়ার যোগাড় হয় আমার!

কার কবিতার বই পড়েন?
ভদ্রলোক প্রবল মমতায় জানান, তার পছন্দের কবি শক্তি চট্টোপধ্যায় আর ফরাসী কবি আর্তুর র‍্যাবো!

খিলগাঁওয়ের গলিতে আকাশ ফুড়ে হঠাৎ একটা পাহাড় সম উঁচু জ্বিন এসে যদি পথ রোধ করে দাঁড়াতো তবু এতো চমকাতাম না!  আর্তুর র‍্যাবো, শক্তি! কি বিস্ময়! কি বিস্ময়!

ভদ্রলোকের নাম শ্রিপান্থ শফিক। আপনার অনুমান ঠিক আছে, শ্রিপান্থ টুক বানানো। বরিশালের একেবারে ভেতর থেà¦