মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইউটিউব ভিডিওতে অঢেল টাকার মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160316153612_lilly_singh_indian-canadian_youtube_star_640x360_bbc_nocreditলিলি সিং এখন ইউটিউবে সবচাইতে বড় তারকাদের একজন আর মিলিয়ন ডলারের মালিক। কিন্তু এক দিনে এত নাম করেন নি লিলি সিং।

তার যাত্রার শুরুটা ছিলো ২০১০ সালে। ইউটিউবে ভারতীয়দের নানান বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও পোষ্ট করতেন।

কখনো কখনো নিজের মাকে নিয়েও ইয়ার্কি করতেন। নিজের নাম দিয়েছিলেন সুপার উওম্যান।

এসব ভিডিও নিজের বাড়িতেই তৈরি করা হতো। আর সেগুলো তুলে দিতেন ইউটিউবে। তার হিউমার ছিলো বেশ কড়া। শুরুতে ভারতীয় অভিবাসীরা অনেকেই পছন্দ করেছিলেন তার ভিডিও।

বেশ ভাল হিটও পাচ্ছিলেন। কিন্তু হাসির ভিডিও দেখতে ভালোবাসেন অনেকে।

ফেইসবুকে পোষ্ট করা এরকম ভিডিও দেখে মজা পান না এমন লোক বোধ হয় পাওয়া যাবে না।

আর সেভাবেই লিলি সিং হয়ে উঠলেন ইউটিউব সেনসেশন। নিজের তৈরি সিনেমা, নানা স্টারদের সাক্ষাতকার এগুলোও করা শুরু করলেন।

এখন লিলি সিং এর সোশাল মিডিয়া ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো। এতটাই নামকরা হয়ে উঠলেন যে তাকে নানা বড় বড় আয়োজনে দাওয়াত দেয়া শুরু করলেন আয়োজকরা।

ওঠা বসা শুরু করলেন নামি স্টারদের সাথে। যেমন ধরুন বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিস।

ফোর্বস ম্যাগাজিনে গত বছর ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজনের তালিকায় ছিলেন লিলি সিং।

সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপন সহ শুধু গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ