বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফটোগ্রাফি পেশা গ্রহণের হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tumblr_l0gw1wEHr81qaidj6আসসালামু আলাইকুম
যারা ফটো তোলে এবং ছাপা করে তাদের টাকা হালাল নাকি হারাম।
বর্তমানে প্রয়োজনের তাগিদে সবাইকে ফটো তোলতে হয়। তাই এই ব্যব্সা বা কাজ কে অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
কিন্তু শুধু পাসপোর্ট সাইজের ফটো তোলে সংসার চালানো কঠিন। তাই বিবাহ অনুষ্ঠানে কনের ফটো তোলে উপার্জন করা কি হারাম। বিয়ের ফটো তো অনেকে স্মৃতির জন্য তোলে থাকে । যারা সংবাদ কর্মী তারাও ফটো তোলে এবং ছাপা করে। তারাও কি হারামের মাঝে আছে।

জাকারিয়া খান। সিলেট।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জীবিকা নির্বাহের অনেক পথই খোলা আছে। তাই হারাম পথ অবলম্বন করে উপার্জন করা থেকে বিরত থাকা আবশ্যক।

আমরা বেঁচে আছি আখেরাতের পূঁজি কামাইয়ের জন্য। এটাই একজন প্রকৃত মুসলিমের মানসিকতা। একজন প্রকৃত মুসলিম। না খেয়ে মরে যাবে, কিন্তু নিজের উদরে একটি হারাম পয়সা প্রবেশ করতে দিবে না। এটাই সত্যিকার মুমিনের আলামত।

প্রাণীর ফটো তোলা বা আঁকা একই হুকুম। এক্ষেত্রে হাদীসে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে। তা’ই এ পেশা থেকে নিজেকে বিরত রাখা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। আর বিয়ে অনুষ্ঠানে কনের ছবি তোলার মাধ্যমে ছবি তোলার হারাম কাজের সাথে সাথে পর্দা লঙ্ঘণের গোনাহও যুক্ত হচ্ছে।

তাই এ পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়া শরয়ী দৃষ্টিকোণ থেকে অত্যাবশ্যক।

ছবি তোলা ও ছাপানো সবই নাজায়েজ। তা’ই যারা এসব কর্মে লিপ্ত তাদের উচিত অন্য কোন পেশা খুঁজে নেয়া।

عَنْ سَعِيدِ بْنِ أَبِى الْحَسَنِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ إِنِّى رَجُلٌ أُصَوِّرُ هَذِهِ الصُّوَرَ فَأَفْتِنِى فِيهَا. فَقَالَ لَهُ ادْنُ مِنِّى. فَدَنَا مِنْهُ ثُمَّ قَالَ ادْنُ مِنِّى. فَدَنَا حَتَّى وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِهِ قَالَ أُنَبِّئُكَ بِمَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « كُلُّ مُصَوِّرٍ فِى النَّارِ يَجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسًا فَتُعَذِّبُهُ فِى جَهَنَّمَ ». وَقَالَ إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَاصْنَعِ الشَّجَرَ وَمَا لاَ نَفْسَ لَهُ.

হযরত সাঈদ বিন আবুল হাসান বলেন, এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাঃ এর কাছে এসে বলল, আমি চিত্রকর। এবং চিত্র অংকন করি। এতএব এ সম্পর্কে আমাকে শরীয়তের বিধান বলে দিন। ইবনে আব্বাস রাঃ বলেন, আমার কাছে আস। সে ব্যক্তি তাঁর কাছে গেল। তিনি পুনরায় বললেন, আমার কাছে আস। সে ব্যক্তি তার এত কাছে গেল যে, ইবনে আব্বাস রা তাঁর হাত ঐ à¦