মুহাম্মদ আবদুল মান্নান : ব্যবস্থায় সঞ্চয়কারী, ব্যাংকার ও ঋণ গ্রহীতার সম্পর্ক দাতা ও গ্রহীতার। ঋণ গ্রহীতার ব্যবসায়িক লাভ-ক্ষতি যাই হোক, সুদের হার পূর্বনির্ধারিত। সঞ্চয়কারীর সুদের হারও পূর্বনির্ধারিত। ব্যাংকের লাভ লোকসানের সঙ্গে গ্রাহকের লাভ-ক্ষতির কোনো সম্পর্ক নেই। তার বিপরীতে ইসলামী ব্যাংক ব্যবস্থায় সঞ্চয়কারী ও ব্যাংকের লাভ-লোকসান পরস্পর সম্পর্কযুক্ত। ইসলামী ব্যাংক তার লক্ষ্য অর্জনে স্বতন্ত্র নীতি ও কর্মধারা অনুসরণ করে। ইসলামী ব্যাংক ব্যবস্থার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো
ব্যক্তিস্বার্থ নয়-সমষ্টির কল্যাণ
ব্যক্তিস্বার্থ নয়, সামাজিক কল্যাণ ইসলামী ব্যাংকিং কার্যক্রমের মূল কথা। সম্পদের উৎপাদন বৃদ্ধি বা আয়ের সৃষ্টি শুধু নয়, তার সুষম বণ্টন নিশ্চিত করা ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতি। এই উদ্দেশ্যে দরিদ্র, স্বল্পবিত্ত ও বিত্তহীনদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তাদের অবস্থার উন্নয়ন ইসলামী ব্যাংকিং কার্যক্রমের বৈশিষ্ট্য।
সামাজিক উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সমন্বয়
শুধু মুষ্টিমেয় মানুষের উন্নয়ন নয়, নয় শুধু অর্থনৈতিক উন্নয়ন। মূল্যবোধ সমন্বিত, বহুমুখী ও গতিশীল উন্নয়ন এ ব্যাংকের আদর্শ। এ সমন্বিত উন্নয়ন লক্ষ্য অর্জনের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাজ নির্মাণ ইসলামী ব্যাংকের লক্ষ্য। সামাজিক উন্নয়নই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। ইসলামী ব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দুই ধারাকে সমন্বিত করে।
নৈতিক শৃঙ্খলার বিধান অনুসরণ
অর্থ-সম্পদের ন্যায়ভিত্তিক বণ্টন ও আর্থসামাজিক সুবিচার কায়েম ইসলামী অর্থ ব্যবস্থার লক্ষ্য। এ নৈতিক বাধ্যবাধকতা বা নৈতিক শৃঙ্খলা ইসলামী ব্যাংকিং কার্যক্রমের ভিত্তি। ইসলামী অর্থ ব্যবস্থার নৈতিক বিধানের সার কথা হলো-
ক. সব সম্পদের নিরঙ্কুশ মালিক আল্লাহ। মানুষ ট্রাস্টি হিসেবে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে সে সম্পদ অর্জন ও ব্যবহার করবে।
খ. মানুষ সম্পদ ব্যবহার করবে ইহকালীন ও পরকালীন ‘হাসানাহ’ ও ‘ফালাহ’ (সুন্দর ও কল্যাণ) আহরণের জন্য।
গ. তারা অর্থনৈতিক কার্যক্রমে ‘আদল’ ও ‘ইহসান’ (ন্যায়বিচার ও দয়া) অনুশীলন করবে।
ঘ. তারা ‘মারুফ’ বা কল্যাণমূলক ইনস্টিটিউশন কায়েম করবে। সমাজকে ‘মুনকার’ বা অকল্যাণমূলক সব বোঝা-বন্ধন ও কষ্ট-যাতনা থেকà§