সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদিতে প্রখর রোদে ৩ মাস কাজ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi sromikআওয়ার ইসলাম ডেস্ক : সৌদি আরবে ভরদুপুরে বেলা ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ হচ্ছে। আগামী ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
অনলাইন আরব নিউজ সূত্রে এ খবর জানা গেছে।

খবরে বলা হয়, মন্ত্রণালয়ের পরিদর্শন বিষয়ক আন্ডার সেক্রেটারি ফাহাদ বিন আবদুল্লাহ আল আওয়াইদি বলেছেন, এ নির্দেশের বাইরে থাকবেন শুধু তেল ও গ্যাস ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। কিন্তু তাদেরকে সুরক্ষা দেয়ার পদক্ষেপ অবশ্যই নিতে হবে। তিনি বলেছেন, নিয়োগকারীদের অবশ্যই এ নির্দেশ মানতে হবে। মন্ত্রণালয় কর্মক্ষেত্রের পরিবশে নিরাপদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা করছে যাতে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা প্রতিরোধ করা যায়। তবে তিনি একথাও বলেছেন, যেসব এলাকায় তাপমাত্রা কম সেখানে এ নিয়ম প্রযোজ্য হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ