মুহাম্মদ বদরুজ্জামান। একজন ইসলামি সঙ্গীতশিল্পী। সঙ্গীত পরিচালক। প্রায় এক যুগ ধরে কাজ করে চলেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠিতে। বর্তমানে দায়িত্ব পালন করছেন যুগ্ম নির্বাহী পরিচালক হিসেবে।
'বিমুগ্ধ লগন' 'শংকিত স্বাধীনতা' নামে তার একক দুটি এলব্যাম রয়েছে। এছাড়াও প্রায় ৫০টির মত সঙ্গীত তিনি সুর করেছেন। ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম নেয়া এ শিল্পী দেশে বিদেশে প্রায় ৪০০টির মত কনসার্ট করে ইসলামি সঙ্গীতপিপাসুদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি সৌদি আরবে ৪টি কনসার্ট এবং ওমরাহ পালন করে দেশে ফিরেছেন তিনি। আওয়ার ইসলাম ২৪ ডটকমের পক্ষ থেকে এক সন্ধ্যায় তার মুখোমুখি হয়েছিলেন আমিন মুনশি
আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল?
আমার বাবা ছিলেন ডিফেন্সের লোক। সেনাবাহিনীতে চাকরি করতেন। আর ভাইবোন আমরা পাঁচজন। তার মধ্যে আমি তৃতীয়।
লেখাপড়ার শুরুটা কিভাবে?
আমি স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। তারপর একরকম নিজের ইচ্ছাতেই মাদরাসায় ভর্তি হয়েছি। এরপর ২০০৩সালে হিফজ শেষ করেছি। ২০১২ সালে দাওরায়ে হাদিস (মাষ্টার্স) কমপ্লিট করেছি। পাশাপাশি দাখিল, আলিম পরীক্ষা দিয়েছি। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করেছি এই বছর।
সংগীত জগতে কিভাবে আসা?
এক ধরনের ভালোলাগা থেকেই এসেছি। ২০০৪ সালের শুরুতে দাবানল শিল্পীগোষ্ঠিতে ক্লাস করতাম। তারপর আইনুদ্দিন আল আজাদ ভাইকে দেখলাম। ওনাকে দেখেই অনুপ্রেরণা পেলাম। ওই বছরের শেষ দিকে ওনার সাথে পরিচিত হলাম। একসময় কলরবে চলে আসি। আর আমি যা করি চিন্তা ভাবনা করেই তারপর কাজটা করি।
এখন পর্যন্ত কতটুকু কাজ করতে পেরেছেন?
মুহাম্মদ বদরুজ্জামান : এখন পর্যন্ত হয়ত সেই রকম কিছুই করতে পারিনি। তবে আমি আবেগে বিশ্বাসী নই। ধীরে ধীরে আগে নিজের অবস্থানটা পোক্ত করতে চাই। যাতে মানুষের মাঝে আমার একটা চাহিদা বা আমার গানের চাহিদা তৈরি হয়।
আপনি তো কলরবের দায়িত্বশীলদের একজন। তো কলরবের ব্যাপারে আপনার প্রত্যাশা কী?
কলরব বর্তমানে যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আগামি একশ বছর যেন এই অবস্থানটা ধরে রাখতে