বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোজায় নারীদের সময় বাঁচানোর ১০ টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kichen2 ইসরাত জাহান রুবাইয়া, অতিথি লেখক : মাহে রমজান আসে রহমত, মাগফিরাত আর নাজাত লাভের এক অমূল্য সুযোগ নিয়ে। কিন্তু আমরা নারীরা সেহরি ইফতারের আয়োজন করতে করতে ইবাদাতের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলি। তবে কিছু কাজ যদি পরিকল্পনা করে করা যায়, তাহলে কাজের প্রেশার কিছু কমবে। ইবাদাতেও পাওয়া যাবে অনেকটা সময়। সেরকম কিছু টিপস দেয়া হলো।

এক. পেঁয়াজ, রান্নাবান্নার এক অপরিহার্য উপাদান। রমজানের শুরুতেই একসঙ্গে বেশি করে পেঁয়াজ ছিলে, ধুয়ে কুঁচি করে, বক্সে ভরে ডিপফ্রিজে তুলে রাখুন। এতে করে রোজায় যেকোনো রান্নায় পেঁয়াজ কাটার ঝামেলা থাকবে না। মাছ, ডিম ভুনা, গোস্ত থেকে নিয়ে পিঁয়াজু, আলুর চপেও আপনি এই পেঁয়াজকুঁচি ব্যবহার করতে পারবেন। তবে বেশিসময় ধরে ফ্রোজেন পেঁয়াজকুচি বাইরে রাখবেন না। রান্নার ৫/৬ মিনিট আগে নামাবেন। প্রয়োজনীয়টুকু নিয়ে আবার ডিপে রেখে দেবেন।

দুই. আদা ও রসুন একমাস চলে যাবে এই পরিমাণ ব্ল্যান্ড করে প্রথমে ডিশে ঢেলে ফ্রিজে রাখবেন। পরে বরফ মোটামুটি জমে আসলে ছুরি দিয়ে লম্বালম্বি ও পাশাপাশি দুই ইঞ্চি পর পর দাগ দিয়ে দিয়ে আবার ফ্রিজে রাখবেন। পুরো বরফ হয়ে গেলে নামিয়ে টুকরাগুলা আলাদা করে নিয়ে পলিথিনে ভরে ডিপে রেখে দেবেন। পুরো রমজানে আদা রসুন বাটার ঝামেলা নেই।

তিন. ৭ দিন চলে এই পরিমাণ ছোলা ও ডাবলি বুট আলাদা আলাদা ভিজিয়ে সেদ্ধ করে বক্সে করে ডিপে উঠিয়ে রাখবেন। ইফতারের আধঘন্টা আগে নামিয়ে পরিমাণমত নিয়ে রান্না করে নেবেন।

চার. ১০ দিন চলবে, এই পরিমাণ ডাল ভিজিয়ে, আধবাটা করে ডিপে রেখে দেবেন। ইফতারি বানানোর ঘন্টাখানেক আগে নামিয়ে রেখে, পরিমাণমত নিয়ে ফ্রোজেন পেঁয়াজকুচি আর মশলা দিয়ে মাখিয়ে পিয়াজু বানিয়ে ফেলতে পারবেন। আপনি চাইলে বাটা ডাল ফ্রিজে রাখার সময় হলুদ, মরিচ, ধনে, জিরা মশলাও মাখিয়ে রাখতে পারেন।

পাঁচ. একসাথে ৪/৫ দিন চলে এই পরিমাণ বেসন গুলিয়ে ডিপে রেখে দিতে পারেন। ইফতারির ঘন্টা দুয়েক আগে নামিয়ে পরিমাণমত নিয়ে আবার ডিপে রেখে দেবেন।

ছয়. মাছ ,মুরগী, সব কেটে ধুয়ে পানি ঝরিয়ে ডিপে রেখে দিতে পারেন। তাহলে রান্না করার সুবিধা হবে। ফ্রিজে পিঁয়াজকুচি + আদা রসুন বাটাতো আছেই। আপনার মাছ, মুরগী, বা গরুর গোস্তও কাটা + ধোয়া। সুতরাং রান্না করতেও ঝামেলা কম।

সাত. কাবাব, র