শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দুঃখ-হতাশা থেকে মুক্তির পথ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

akram khanখায়রুল আকরাম খান : মর্মপীড়া মানুষের এক ধরনের নেতিবাচক আবেগ। এটি মানবমনে এক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। মানবজীবনের উন্নতির পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। ভুক্তভোগী নিজেকে জীবনযুদ্ধের প্রতিটি ক্ষেত্রে পরাজিত ভাবে। অতিক্ষুদ্র যন্ত্রণাও তাকে অস্থির করে তোলে। জ্ঞানের অভাবে সে এ গ-ি কোনোভাবেই অতিক্রম করতে পারে না। মানসিক শক্তি হারিয়ে ক্রমান্বয়ে নৈরাশ্যের দিকে ধাবিত হয়। চরমভাবে আশাভঙ্গ ব্যক্তিরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ সুচারুরূপে সম্পন্ন করার উদ্যম হারিয়ে ফেলে। তাই পরিবার পরিজনের যথাযথ ভরণপোষণ এমনকি নিজের পরিচর্যা করতেও অক্ষম হয়ে পড়ে। দীর্ঘমেয়াদি শারীরিকক-মানসিক নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়। চরম দারিদ্রে পরিবারে সবসময় ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এ প্রতিকূল অবস্থা থেকে পরিত্রাণ পাবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও উদ্ধারপ্রাপ্তি সম্ভব হয়ে উঠে না। ব্যক্তিগত চরম-দুঃখ-হতাশা, পারিবারিক অশান্তি চলতে থাকে। স্বামী-স্ত্রীর মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়, ডিভোর্স-আত্মহত্যার ভাবনা কাজ করে।

এ পৃথিবীতে প্রত্যেক মানবসন্তানের রয়েছে স্বাতন্ত্র্য, নিজস্বতা। পারিবারিক-সামাজিক-প্রাকৃতিক পরিবেশ তার নিজস্বতাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। বয়স বাড়ার সাথে সাথে তার কিছু বাস্তবজ্ঞান তার দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনা কিছু পরিবর্তন ঘটায়। এ পরিবর্তিত চিন্তা চেতনাই একসময় তার জীবন পথের পাথেয় হয়ে উঠে। যাদের সঙ্গে চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গির মিল পাওয়া যায় তাদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে, গভীর বন্ধুত্ব স্থাপিত হয়। পারিবারিক-সামাজিক বা আর্থিক প্রয়োজনে বিপরীত চিন্তা-চেতনার কারো সঙ্গে মেলামেশা করতে হলে পরিণামে তার মানসিক যন্ত্রণা বৃদ্ধি পায়। নিজেকে জিন্দালাশ মনে হয়।

জীবন একটি যুদ্ধের ময়দান। এ নিরন্তর যুদ্ধে জয়ী হতে হলে শতসহশ্র বাধা-বিপত্তি ও দুঃখ-কষ্ট পেরিয়ে অগ্রসর হতে হয়। ঠুস খেয়ে পড়ে থাকার নাম মৃত্যু যা আত্মমর্যাদাসম্পন্ন কোনো মানুষেরই কাম্য নয়। ‘সমস্যাবিহীন জীবনে’র কোনো সার্থকতা নেই। নিজের সমস্যাগুলোর সমাধানের পন্থা নিয়ে উপযুক্ত ব্যক্তির সঙ্গে আলোচনার অভ্যাস গড়ে তুলতে হবে। এক্ষেত্রে যতটুকু সম্ভব নিজেকে খোলামেলাভাবে উজাড় করে দিতে হবে। প্রয়োজনে আরও অন্যান্য ব্যক্তির সাহায্য নেয়া যেতে পারে। পাশাপাশি সমস্যার পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক সমস্যার মূল উৎস নিয়ে গভীর চিন্তা, প্রার্থনা এবং প্রয়োজনীয় আর্থিক বা অন্যান্য কাজও সমানতালে করতে হবে। টেনশন ও অলস বসে থাকার দ্বারা সমস্যা বাড়বে বৈ কমবে না। মানুষের মানসিক দুঃখ-বেদনা, হতাশা-বিষণ্নতা থেকে মুক্তির কোনো পথ আজ পর্যন্ত কোনো দার্শনিক-বিজ্ঞানী বাতলাতে পারেননিà