মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শুরু হলো লেখক ফোরামের কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13346592_1038288486208433_925116516026593834_nআওয়ার ইসলাম ডেস্ক : দারুল উলূম কাকরাইলের উদ্যোগে এবং ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে গত ৬ জুন লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন লেখক ফোরামের সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, সেক্রেটারি মাওলানা জহির উদ্দীন বাবর ও সহ সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।
কোর্সটি চলবে ২০ রমজান পর্যন্ত। দেশের শীর্ষ আলেম ও সাংবাদিকেরা এতে ক্লাস নেবেন। উল্লেখযোগ্য কয়েকজন প্রশিক্ষক হলেন উবায়দুর রহমান খান নদভী, শরীফ মুহাম্মদ, লিয়াকত আলী, মুহাম্মদ যাইনুল আবিদীন, ইয়াহইয়া ইউসুফ নদভী, তৈয়্যেব হোসাইন, হুমায়ুন সাদেক চৌধুরী, মহিউদ্দীন আকবর, ড. গোলাম রব্বানী, আইয়ুব বিন মুঈন, মুফতি এনায়েতুল্লাহ, গাজী মুহাম্মদ সানাউল্লাহ, হুমায়ুন আইয়ূব, সমর ইসলাম ও মিরাজ রহমান। কর্মশালা পরিচালনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন বাবর ও মুনীরুল ইসলাম।
কোর্স শেষে ২০ রমজান উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার দেয়া হবে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ