বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দুচাকায় বোম্বাটুরে (১ম পর্ব)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saikel_ourislam24শাহ নাওয়াজ শিমুল : ক্লাস ফোরে থাকাকালীন সাইকেল চালানো শেখার একটা প্রবল নেশা আমাকে পেয়ে বসলো,  শুরু হল আব্বুর সাইকেল নিয়ে ঠেলাঠেলি৷ অবশেষে সেটা দু সপ্তাহেই রপ্ত করে ফেললাম৷ তারপর থেকে সাইকেল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল৷ যখনই আব্বুর সাইকেল পেতাম তখনই এদিকে ওদিকে বেড়িয়ে পরতাম৷ আর আশেপাশে চক্কর দেওয়া তো আছেই,  নতুন নতুন হলে যা হয় আরকি৷

২০০০ সালের কথা, ডিসেম্বর মাসের শেষের দিকে একদিন সন্ধ্যায় আব্বু আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন৷ শহরেরই ভিতরে তবে বাসা থেকে প্রায় দু কিলোমিটার দূরে৷ প্রথম প্রথম অনাবাসিক ছিলাম, মানে সকালে যেতাম আর এশার নামাজের পরে আবার বাসায় আতসাম৷ খুব যে কষ্ট হত তা কিন্তু নয় তবে একা একা রাতের বেলা এত পথ হেঁটে আসাটা খুবই বিরক্তিকর ছিল৷ দুমাসের মাথায় বলেই ফেললাম ‘যদি সাইকেল না দাও তাহলে আমি আর মাদরাসায় যাবো না৷’

একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে বারান্দায় একটা পুরাতন ঝকঝকে এলটাস সাইকেল দেখতে পেলাম, শুধুই দেখলাম, জানতামনা যে এটাই আমার ব্যক্তিগত প্রথম বাহন৷ গোসল করে ব্যাগ গুছিয়ে যখন ঘরের বাহিরে বের হয়ে গেলাম মাদরাসায় যাবো বলে৷ আম্মু পেছন থেকে ডেকে চাবি দিল বলল ‘তোমার সাইকেল, সাবধানে চালাবা, এশার পরে সোজা বাড়ি চলে আসবা৷’ আমার যে কি খুশি সেদিন৷ তারপরে তো শুধুই স্মৃতি তৈরি৷ কত জায়গায় গেলাম, কত কিছু দেখলাম৷ সত্যি দারুন ছিল আমার প্রথম সাইকেলটা৷

তারপর দীর্ঘ চৌদ্দ বছর কেটে গেল, শহরের মাদরাসা ছেড়ে গ্রামে গেলাম। তারপর আবার শহরে এবং সবশেষে ঢাকায়৷ ২০১৪ পরিচয় হল আশরাফ ভাইয়ের সাথে,  মিনার মসজিদ মাদরাসায়৷ তিনি একটা ক্যালিস সাইকেল চালাতেন, কুলটুল মডেলের৷ওই সাইকেলটা আমার দারুন লাগে, অনেক দামি আর আমি গরিব মানুষ কিভাবে কিনবো সে পায়তারা করতে লাগলাম৷

সেবার মাহমুদের সাথে বি-বাড়িয়াতে গেলাম ওর কাজিনের বিয়ের দাওয়াতে৷ ফিরছিলাম ১৬ ডিসেম্বর সকালে, যখন আমরা ধানমন্ডি স্টার কাবাবের সামনে এলাম তখন দেখলাম অনেক সাইক্লিস্ট স্টার কাবাবে ‘বিজয় রাইড’ দিয়ে  নাস্তা করতে ঢুকছে৷ একসাথে এতগুলো লোকের এত সুন্দর সুন্দর বাইসাইকেল দেখে মাহমুদও ফিদা হয়ে গেল।  আমিতো আরো আগে থেকেই৷ এদিকে আমাদের এ নেশা আরেক জনকেও পেয়ে বসল। তার নাম নাকীব কে৷ মোটামুটি তখন তিনজনের একটা টিম,  নিজেদের ভিতরে আলাপ চলà¦