মুহাম্মাদ লুতফেরাব্বী, অতিথি লেখক : আল্লাহ তায়ালা মানুষের উপর যে কয়টি মৌলিক বিধান ফরজ করেছেন তার অন্যতম হলো যাকাত। ধনীদের মালের একটি নির্দিষ্ট অংশ প্রয়োজনগ্রস্ত মানুষের মাঝে বণ্টনের মাধ্যমে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা যাকাতের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
যাকাত কাকে দেয়া যাবে, এ ব্যাপারে পবিত্র কুরআনে সুরা তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, সদকা হলো কেবল ফকির, মিসকিন, যাকাত উসুলকারী, যাদের মনোরঞ্জন প্রয়োজন এবং দাস-মুক্তির জন্য, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জেহাদকারী এবং মুসাফিরের জন্য...।
মানুষের প্রয়োজন ও বিপদ বিবেচনা করে ইসলামি শরিয়তে যাকাতের জন্য এই আটটি মাসরাফ বা প্রদানক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। খুলাফায়ে রাশেদিন ও ইসলামি খেলাফতের স্বর্ণযুগে রাষ্ট্রীয় উদ্যোগে যাকাত সংগ্রহ ও সকল খাতে সুষম বণ্টনের ব্যবস্থা ছিল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহ. এর যুগে সমাজের অবস্থা এমন উন্নত পর্যায়ে পৌঁছে ছিল যে, যাকাত গ্রহণ করার মত কোন লোক পাওয়া যেত না। ফলে যাকাতের টাকায় গম কিনে পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে মুসলমানের দেশে কোন পাখিও অভুক্ত না থাকে...।
কিন্তু পরবর্তীতে খেলাফতের বিলুপ্তি ও মানুষের মাঝে দ্বীনের ব্যাপারে উদাসিনতার দরুণ সেই পরিস্থিতি পাল্টে গেছে। একদিকে সামাজিক বৈষম্য দিনদিন বেড়েছে, অন্য দিকে যাকাত প্রদানে মানুষের অনিহা ও ক্ষেত্রবিশেষ অনেক অজ্ঞতা, ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। সাধারণভাবে অনেকেই নির্দিষ্ট কিছু খাতে যাকাত দিলেও প্রয়োজনীয় বিভিন্ন খাতে যাকাত দেন না বা দেয়া যাবে বলে মনে করেন না। নিম্নে তেমনি কিছু খাতের উল্লেখ করা হলো।
১. নওমুসলিম পুনর্বাসন
এটি অত্যন্ত দুঃখজনক বিষয়, যেখানে খৃষ্টান মিশনারীগুলো প্রচুর অর্থ ও নানা সুযোগ সুবিধার লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, সেখানে একজন নওমুসলিম ভাই অথবা বোনকে মসজিদের দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখা যায়। অথচ পবিত্র কুরআনে বর্ণিত মাসরাফ সমূহের মধ্যে ‘মুয়াল্লাফাতি কুলুবুহুম বা যাদের মনোরঞ্জন প্রয়োজন’ দ্বারা এই শ্রেণিকেই বুঝানো হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধে প্রাপ্ত গনিমতের উল্লেখযোগ্য অংশ মক্কার নওমুসলিমদের মাঝে বণ্টন করে দিয়েছিলেন [যাদের মধ্যে শীর্ষস্থানীয় ধনীরাও ছিল]। বর্তমান সমাজে নওমুসলিমরা অনেকভাবে উপেক্ষিত। ধর্ম পরিবর্তনের ফলে পরিবার ও সমাজ থেকে প্রত্যাখ্যাত এই ভাই বোনদের মুসলিম সমাজে সম্মানজনক পুনর্বাসন জরুরি।
২. ঋণগ্রস্ত ব্যক্তি
পবিত্র কুরআনে বর্ণিত মাসরাফ সমূহের অন্যতম হলো ‘গারিমিন’ বা ঋণগ্রস্ত ব্যক্তি। অর্থনৈতিক টানাপোড়নের কারণে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের অনেকে বাধ্য হয়ে