বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিলারি না ট্রাম্প ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

GTY_hillaryফয়জুল আল আমীন : ডোনাল্ড ট্রাম্পের ডেলিগেট সংখ্যা এখন ১২৩৯, যদিও জয়ের জন্য ম্যাজিক নম্বর ছিল ১২৩৭। ফলে তার রিপাবলিকান দলীয় মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে। দলীয় নেতারা তার পেছনে জড়ো হচ্ছেন। স্পিকার পল রায়ান ও দলের বড় নেতারা তার পক্ষে আসছেন। অপরদিকে হিলারি ক্লিন্টন তার দলের অনেকটা নিশ্চিত প্রার্থী হলেও তার মনোনয়ন এখনো চূড়ান্ত নয়। তার ডেমোক্রেট দলে জয়ের জন্য ম্যাজিক নম্বর হলো ২৩৮৩; কিন্তু হিলারির আছে ২৩০৯। অর্থাৎ এখনো বাকি ৭৪টি গেলিগেট ভোট। তবে বার্নি স্যান্ডার্স যদি বাকি সবগুলো স্টেটেও জেতেন তবুও হিলারির মনোনয়ন লাভ নিশ্চিতপ্রায়। ক্যালিফোর্নিয়াতে ডেলিগেট সংখ্যা ৫৪৬, সেখানে ৭ জুনের প্রাইমারিতে স্যান্ডার্স-হিলারি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। হিলারি চাইছেন এখানে জিতে প্রাইমারি শেষ করতে। স্যান্ডার্স জয়ী হলে বা হিলারি শোচনীয়ভাবে পরাজিত হলে ডেমোক্রেট শিবিরে বইতে পারে পাল্টা হওয়া।

গত ৫ মে এক জরিপে হিলারি এখানে ১০ পয়েন্টে এগিয়ে থাকলেও সদ্য ফক্স জরিপ দেখাচ্ছে সমান-সমান, হিলারি ৪৮%, বার্নি ৪৬%। তবে মিশিগানের মতো সব জরিপ ম্লান করে দিয়ে বার্নি স্যান্ডার্স ক্যালিফোর্নিয়াতে ব্যাপকভাবে জয়ী হবেন বলে বার্নি শিবির আশা করছে। কেননা বার্নির একের পর এক জয়ে সবাই চমকিত এবং তার সমর্থন বাড়ছে। যদিও স্যান্ডার্স কোনোভাবেই প্রচলিত প্রথায় দলীয় মনোনয়ন পাবেন না, অর্থাৎ প্রয়োজনীয় ডেলিগেট তিনি পাবেন না। তাই তিনি চাচ্ছেন, কন্টেস্টেড সম্মেলন। হিলারি যদি ম্যাজিক নম্বরে পৌছতে ব্যর্থ হন, তবে ডেমোক্রেট দলে তা-ই হবে। সেক্ষেত্রে বার্নি স্যান্ডার্সের ভাগ্য খুলতে পারে। অবশ্য অন্য ইকুয়েশনও আছে। আর সে জন্যই বার্নি শেষ পর্যন্ত রেসে থাকছেন। রিপাবলিকান দলে প্রথম দিকে কন্টেস্টেড সম্মেলনের সম্ভাবনা দেখা দিলেও এখন ট্রাম্পই দল গোছাতে সচেষ্ট হচ্ছেন। বিভক্তি এখন ডেমোক্রেটদের মধ্যে।

বিশ্লেষকদের মতে, হিলারি মনোনয়ন পেলেও ডেমোক্রেট সম্মেলন খুব একটা সুখপ্রদ হবে বলে মনে হয় না। কারণ স্যান্ডার্সের অভাবনীয় উত্থানে ডেমোক্রেটরা চিন্তিত। শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল। বার্নির একাংশ সমর্থক হিলারিকে সমর্থন নাও করতে পারেন। সে ক্ষেত্রে জয় হিলারির জন্য সোনার হরিণ হয়ে যাবে। তবে হিলারি-বার্নি জুটি হলে ভিন্ন কথা, তা কি হবে? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তবুও হিলারি-বার্নি তিক্ততার কথা মনে রেখে অনেকেই সেই সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন। এমনিতে বলা হচ্ছে, হিলারি পারবেন না ট্রাম্পকে হারাতে, স্যান্ডার্স পারবেন। বিভিন্ন জরিপ তাই বলছে। বার্নি বলেছেন, তিনি কনভেনশন পর্যন্ত যাবেন। দলীয় নেতা বা অঙ্গীকারাবদ্ধ ডেলিগেটদের তিনি তার পক্ষে আসার জন্যও আহবান জানিয়েছেন। গত সপ্তাহের এক জরিপে দেখা যাচ্ছে, ভোটাররা হিলারি বা ট্রাম্প কাউকেই পছন্দ করছেন না, ট্রাম্পকে অপছন্দ ৫৮%-এর, হিলারিকে পছন্দ করছেন না ৫৪%। এরপরও শেষ পর্যন্ত যদি ও