বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঘরে বাইরে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pulice-copy-300x187স্টাফ করেসপন্ডেন্ট : জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘরে বাইরে। অপরদিকে সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি এবং গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীদলীয় নেতাকর্মীরা।  ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার সাঁড়াশি অভিযানের কথা বলে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। এটা (সাঁড়াশি অভিযান) হচ্ছে তাদের সেই কৌশল, যেই কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিলো। আজকে এই সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারো বিরোধী দলগুলোকে ওপর দমন চালানো হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।

সিপিবি-বাসদ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, দেশে অশুভ শক্তির হাত থেকে পুরোহিত, ক্ষুদে ব্যবসায়ী, পুলিশ অফিসারের স্ত্রী- কেউই রেহাই পাচ্ছেন না। একদিকে টার্গেট করে পরিকল্পিতভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আবার গুম, গুপ্ত-হত্যাকাণ্ড চলছে। এমন এক নিরাপত্তাহীন অবস্থায় মানুষের ক্ষোভ-হতাশা, উদ্বেগ-উৎকণ্ঠা অনেক বেড়ে গেছে।