শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

তানযীমুল উম্মাহ’র হিফজুল কুরআন অ্যাওয়ার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tanjimulঢাকা : তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম হিফযুল কুরআন এ্যাওয়ার্ড গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। এতে  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহ থেকে হিফজ সমাপনকারী ৩০৪ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান এবং তাদের অভিভাবককে  পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাদিলাতুশ শায়খ সাইয়েদ কামালউদ্দীন আব্দুল্লাহ জাফরী। অনুষ্ঠানে বিশেষ মেহমানের বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেয ড. এ বি এম হিযবুল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত প্রফেসর ড. হাসান মুহাম্মাদ মুঈনুদ্দীন, প্রফেসর মুফতী কাজী মুহাম্মদ ইবরাহীম, হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুহাম্মাদ আব্দুল হক, মোকামিয়ার পীর সাহেব শাহ মো. মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী, শর্ষীনার পীর সাহেব মো. আরিফ বিল্লাহ, মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ শাহজাহান আল মাদানী, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. মুফতি আবু ইউসুফ খান, মাও. মোশাররফ হোসাইনসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও অন্যান্য অতিথিগণ।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ