বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইরানে শুরু হলো আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk66cba12dcf88rev_800C450

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে ২৪ তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী। গতকাল সোমবার সন্ধ্যায় এই প্রদর্শনী শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক-নির্দেশনা মন্ত্রী আলী জান্নাতি। অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে তৈরি-করা কুরআনের একটি সংস্করণ উন্মোচন করেন তিনি।

ইরাক, তাজিকিস্তান, পাকিস্তান, বাহরাইন, সিরিয়া, লেবানন, রাশিয়া, আজারবাইজান, জার্মানি ও তুরস্কের একদল বিশেষজ্ঞ এবং শিল্পীসহ ৫০ জন ব্যক্তিত্ব এই প্রদর্শনীতে অংশ নেবেন।

কুরআনের বিখ্যাত ও তরুণ ক্বারিরা এই প্রদর্শনীতে অংশ নিয়ে কুরআন তিলাওয়াত করবেন।

কুরআন বিষয়ক বই ছাড়াও এখানে নানা ধরনের আর্ট, সফটওয়্যার, হস্তশিল্প ও ইসলামী পোশাকও প্রদর্শন করা হবে এই প্রদর্শনীতে।

প্রদর্শনীটি চলবে ২৮ জুন পর্যন্ত।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ