সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ইয়েমেনে সামরিক অভিযান সমাপ্ত আরব আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1436542010046.cached

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ।

আরব আমিরাতের ক্রাউন প্রিন্স এবং দেশটির সামরিক বাহিনীর উপপ্রধান শেইখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান গতকাল বুধবার তার অফিসিয়াল টুইটার বার্তায় বলেন, ‘আমাদের সেনারা আর যুদ্ধ করবে না। মুক্ত এলাকায় ইয়েমেনিদেরকে ক্ষমতায়ন করার লক্ষ্যে এখন রাজনৈতিক ব্যবস্থার দিকেই আমরা নজর রাখছি।’ আরব আমিরাত কেন এই সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দেন নি তিনি।

ইয়েমেনের চলমান যুদ্ধে আরব আমিরাতের সৈন্যরা বেশ ক্ষয়ক্ষতির ‍শিকার হয়েছে।

গত সোমবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরি এডেনের আল-বুরাইকেহ উপকূলে আমিরাত সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হয়। গত সেপ্টেম্বরে আনসারুল্লাহ বাহিনী এবং সামরিক ইউনিট ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে আরব আমিরাতের অন্তত ৫২ সেনা নিহত হয়েছিল বলে দেশটির সামরিক সূত্র নিশ্চিত করেছিল।

ইয়েমেনে আরব আমিরাতের সৈন্যদের স্থলাভিষিক্ত হতে পারে জর্ডানের সৈন্যরা ।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ