সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ওয়াজিরিস্তানে দুই বছরে নিহত প্রায় চার হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Waziristan-Tআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে দু’বছর ধরে চলমান জার্বে আজব সেনা অভিযানে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। আর এ অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছে ৪৯০ জন পাকিস্তানি সেনা। জার্বে আজব’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’ এর প্রধান লে জেনারেল অসীম সেলিম বাজওয়া।

তিনি জানান, এই অভিযানে ২৫৩ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে যা দিয়ে ১৫ বছর ধরে বোমা তৈরি করা যেত। একই সাথে শাওয়াল এলাকায় বোমা বানানোর সাড়ে সাত হাজার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের তিন হাজার ছয়শ’ কিলোমিটার ভূখণ্ডকে পুরোপুরি সন্ত্রাস মুক্ত করা হয়েছে এবং সন্ত্রাসীদের ৯৯২টি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে জার্বে আজব অভিযানের মাধ্যমে।

জেনারেল বাজওয়া আরও জানান, আফগানিস্তান সংলগ্ন উপজাতিয় অধ্যুষিত এলাকা থেকে ‘র’ এবং আফগান গুপ্তচরদের আটক করেছে পাকিস্তান বাহিনী।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ