বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অবাকের শুভ যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obakআওয়ার ইসলাম ডেস্ক : গুলিস্তানের খন্দকার হোটেলে আড়ম্বরপূর্ণ এক ইফতার পার্টির মধ্য দিয়ে শুরু হলো অধিকার বাস্তবায়ন কমিটি (অবাক) এর শুভ যাত্রা।

গতকাল বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত হন বর্তমান প্রজন্মের স্বাপ্নিক তরুণরা। পাক্ষিক সবার খবরের সম্পাদক আব্দুল গাফ্ফার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইবরাহিম কোব্বাদি, এশিয়ান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নূরুল করীম আকরাম, অবাকের আহবায়ক মূফতি আখতার, অবাকের সদস্য সচিব এইচ এম ছানাউল্লাহসহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী উনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এইচ এম ছানাউল্লাহ।

৩০ সদস্য বিশিষ্ট এ মানবাধিকার সংগঠন, মানুষের  অধিকার আদায়ে বদ্ধপরিকর। অবাকের সদস্য সচিব এইচ এম ছানাউল্লাহ বলেন, `বর্তমানে প্রত্যেকটি মানুষ কোন না কোনভাবে তার অধিকার থেকে বব্ঞিত। সংখ্যালঘু থেকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ সবাই নিরাপত্তাহীনতায় ভোগছে। আমরা চাই প্রত্যেকে যেন তার ন্যায্য অধিকার ফিরে পায়।'

/জেএইচ