বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওমরাহ হাজী বাড়াবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

8277স্টাফ রিপোর্টার : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে ওমরাহ হাজীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই পরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ ওমরাহ হাজীর সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার লক্ষ্য নেয়া হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ওমরাহ হাজীদের সংখ্যা বৃদ্ধির জন্য কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বর্তমান আইন-কানুনকে শক্তিশালী করা হয়েছে যাতে করে ওমরাহ হাজীরা নিজেদের ভিসার মেয়াদ না বাড়াতে পারেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হাতিম কাদি বলেন, ‘ওমরাহ হাজীদের ভিসার মেয়াদের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে এবং আইনের ব্যত্যয় হলে তার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হবে। গত বছর যেসব ওমরাহ হাজীরা ভিসা মেয়াদের চেয়েও বেশিদিন অবস্থান করেছেন তার রেকর্ড রাখা হয়নি।’

তিনি জানান, কেবল লাইসেন্সকৃত হজ ও ওমরাহ কোম্পানিরাই বিদেশে তাদের অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবেন। তাদেরই নিশ্চিত করতে হবে যেন হাজীরা তাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই সৌদি আরব ত্যাগ করেন। তিনি আরও জানান, পর্যটক ও হজযাত্রীদের সুবিধার্থে কিং আবদুল আজিজ বিমানবন্দর, মাতাফ ও মসজিদগুলোর সম্প্রসারণের কাজ চলছে। এ ছাড়া হজযাত্রী ও পর্যপটকদের সেবায় বাড়তি লোকবলও নিয়োজিত করা হবে বলে জানান তিনি। এসব নিয়ম, বিশেষ করে ভিসা আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, ‘এসব কোম্পানিকে হাজীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ প্রদান করতে হবে। এসব কোম্পানিকে কালো তালিকাভুক্তও করা হবে এবং নিষিদ্ধ করা হবে।’