শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

শীর্ষে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

remitensডেস্ক রিপোর্ট : এবার সৌদিকে পেছনে ফেলে রেমিটেন্সে এগিয়ে গেল আরব আমিরাত। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এর আগে সৌদি থেকেই বেশি আসত।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে ২৩ কোটি ৬৮ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা এসেছে। অন্যদিকে রেমিটেন্স পাঠানোয় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। এদেশ থেকে রেমিটেন্স এসেছে ২২ কোটি ৮৭ লাখ ডলার।

উল্লিখিত সময়ে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ১২১ কোটি ৪৪ লাখ ডলার। যার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স এসেছে ৬৯ কোটি ৯৯ লাখ ডলার। ইউরোপ আমেরিকার দেশগুলো থেকে রেমিটেন্স এসেছে ৫১ কোটি ৪৫ লাখ টাকা।

রেমিটেন্স পাঠানোয় তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দেশ দুটো হলো যুক্তরাষ্ট্র ও মালেয়েশিয়। দেশদুটি থেকে রেমিটেন্স এসেছে যথাক্রমে ১৭ কোটি ৩৩ লাখ ও ১১ কোটি ২৮ লাখ ডলার।

এদিকে সৌদি আরব একক মাস হিসেবে শীর্ষস্থান হারালেও চলতি অর্থবছরের (জুলাই’১৫-মে’১৬) প্রথম ১১ মাসের রেমিটেন্স পাঠানোর শীর্ষে এখন পর্যন্ত সৌদি আরবই রয়েছে। দেশটি থেকে ১১ মাসে রেমিটেন্স এসেছে ২৬৯ কোটি ৪৮ লাখ ডলার। যেখানে আরব আমিরাত থেকে একই সময়ে রেমিটেন্স এসেছে ২৪৫ কোটি ৬ লাখ ডলার।

এর আগে সৌদি আরব থেকে গত ২০১৪-১৫ অর্থবছরে ৩৩৪ কোটি ৫২ লাখ ডলার, ২০১৩-২০১৪ অর্থবছরে ৩১১ কোটি ৮৮ লাখ, ২০১২-২০১৩ অর্থবছরে ৩৮২ কোটি ৯৪ লাখ এবং ২০১১-২০১২ অর্থবছরের ৩৬৮ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ