বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১৮ লাখ টাকার সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shahjalalঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৫৯৬ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস। তিনি শারজাহ থেকে এখানে আসেন।
মঙ্গলবার সকালে এ সিগারেট জব্দ করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম হিল্লোল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে এয়ার এরাবিয়া জি৯৫৪০ ফ্লাইটে শারজাহ থেকে মো. আলম (৩০) নামে এক যাত্রী বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ৫টি ব্যাগ থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৫৯৬ কার্টন ইজি ব্রান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়।
/এআর