বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘ফতোয়া গ্রহণযোগ্য নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফুজুল্লাহস্টাফ রিপোর্টার : বাংলাদেশে জঙ্গি তৎপরতা ঠেকাতে একলক্ষ আলেম-ওলামার স্বাক্ষরে যে ফতোয়া ঘোষণা করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেছেন, ইসলামি আইনে বিশেষজ্ঞ মুফতিরাই শুধু একমাত্র ফতোয়া ঘোষণা করতে পারেন। এক লাখ স্বাক্ষরকারী একটি বড় অংশ মুফতি না হওয়ায় এই ফতোয়া গ্রহণযোগ্য হবে না। (বিবিসি বাংলা)

মুফতি ফয়জুল্লাহ বলেন, মতামতগুলি যে প্রক্রিয়ায় নেওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়ায় নেওয়া হয়নি। যে অর্থে ফতোয়া বলা হয় সে অর্থে এটি ফতোয়া হিসেবে স্বীকৃত এবং গ্রহণযোগ্য হবে না। যেসব মানুষের একলক্ষ স্বাক্ষর নেওয়ার কথা বলা হচ্ছে তারা প্রত্যেকে মুফতি কি-না এবং তাদের সার্টিফিকেট আছে কি-না সেই ফতোয়া দেওয়া অধিকার রাখেন কি-না সে বিষয়গুলো আমাদের বিবেচনায় আনতে হবে। এখানে শোনা যাচ্ছে কয়েক হাজার মানুষ এক জায়গায় বসে স্বাক্ষর করছে মাদ্রাসার ছাত্রদের নিয়ে। এটি একটি কৃত্রিম মতামত প্রকাশের ব্যবস্থা হলো কি-না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।

বাংলাদেশে পর পর কয়েকটি গুপ্তহত্যার প্রেক্ষাপটে কয়েকদিন আগে দশটি ফতোয়া জারি করা হয়। ধর্মের নামে মানুষ হত্যাকরীরা জাহান্নামে যাবে এধরনের দশটির মত ফতোয়া ঘোষণা করেছিলেন শোলাকিয়া মসজিদের ইমাম ফরিদউদ্দিন মাসুদ। ফতোয়া প্রণয়নের ক্ষেত্রে সমর্থক হিসেবে একলাখ আলেম ওলামার স্বাক্ষর নেওয়ার কথা বলা হয়েছে এবং স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া চলেছে লম্বা সময় ধরে।

ইসলামী শরিয়ত বা বিধিবিধান সম্পর্কে বিশেষজ্ঞদেরকেই মুফতি বলা হয়। তারা একমাত্র ফতোয়া দিতে পারেন। এমন বক্তব্যই তুলেছেন মুফতি ফয়জুল্লাহ।
তবে ফতোয়া দেওয়ার ব্যাপারে ২০১১ সালে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তাতে বলা হয় ধর্মীয় বিষয় ফতোয়া দিতে পারবেন যথাযথ শিক্ষিত ব্যক্তিরা। সেখানে বিশেষ কোনা শ্রেণির কথা উল্লেখ করা হয়নি।

কিন্তু ফরিদউদ্দিন মাসঊদের বক্তব্য হচ্ছে, তারা ফতোয়া দেওয়ার জন্য আদালতের রায় অনুসরণ করছেন। তিনি বলেন, যিনি হাদিস এবং কোরআনের বিশেষজ্ঞ তিনিই ফতোয়া দিতে পারেন। কিন্তু ফয়জুল্লাহ যদি মনে করেন নামের আগে মুফতি লাগাতে হবে তাহলে সেটি ঠিক নয়। এই প্রশ্নটি শুধু বিতর্ক সৃষ্টি করে।

ফতোয়া দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুফতি ফয়জুল্লাহ। ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামেরও যুগ্ম মহাসচিব