সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শায়খুল হাদীস মাওলানা ইসহাকের উমরা গমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maulana ishakমোস্তফা ওয়াদুদ :  পবিত্র উমরা পালনের জন্য সৌদিআরব গেলেন শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি শায়খুল হাদীস আল্লামা জাকারিয়া রহ. এর বিশিষ্ট শাগরেদ ও জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মানিকনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস।

তিনি পবিত্র মক্কায়  উমরা পালন করবেন। উমরা পালন শেষে রমজানের শেষ দশকে  মসজিদে নববিতে এতেকাফ করবেন। এ সময় তার মুরশিদ আল্লামা নুর হোসাইন কাসেমীর সাথে মিলিত হবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব হাফেজ বোরহান উদ্দীন।

তিনি আরো জানান, ঈদুল ফিতরের পর আল্লামা ইসহাক নুর হোসাইন কাসেমীর সাথে দেশে ফিরবেন। গত মঙ্গলবার ২১ জুন আল্লামা নূর হোসাইন কাসেমী উমরায় গেছেন।

২৩ জুন বেলা দুটায় মাওলানা ইসহাক জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়ার উস্তাদ-ছাত্র, এলাকাবাসী ও  ভক্তবৃন্দের সাথে সংক্ষিপ্ত নসীহতমূলক কথা বলেন। এরপর তার ছেলে মগবাজার কলোনী মসজিদের খতীব মুফতি মুহাম্মদুল্লাহর সাথে শাহজালাল বিমান বন্দরের ইমিগ্রেশনে যান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ