বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহে রমজানকে স্বার্থক করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আহমাদুল্লাহশায়খ আহমাদুল্লাহ : পবিত্র মাহে রমজানের অর্ধমাসেরও বেশি সময় অতিক্রম করেছে। চলছে বরকতের দশদিন। বিশেষ আমলের মাধ্যমে রমজানকে কবুল করে নেওয়ার সুযোগ রয়েছে এখনো।নিম্নে মাহে রমজানকে স্বার্থক ও সফল করার কিছু বিশেষ পরামর্শ দেওয়া হলো,

০১. রমজানের প্রতিটি আমলের সময় সংশ্লিষ্ট আমলের কুরআন-সুন্নাহ বর্ণিত পুরস্কারের কথা স্মরণ করে তা প্রাপ্তির আকাঙ্খা লালন করা। এতে আমলটি পালন অত্যন্ত সহজ ও আনন্দময় হবে, তেমনি আপনি উপযুক্ত হবেন সংশ্লিষ্ট সওয়াব বা পুরস্কারের। কেননা, আমলের সওয়াব নির্ভর করে তার নিয়তের ওপর।

০২. সাহরী ও ইফতারে অতিরিক্ত খাদ্যগ্রহণ থেকে বিরত থাকা। একটা কথা প্রচলিত আছে- রমজানের খাবারের কোন হিসাব হবে না। এই ভুল ধারণার কারণে অনেকেই এ মাসে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে থাকেন। এটা ঠিক নয়। অতিরিক্ত খাদ্যায়োজন যেমন আপনার মহামূল্যবান সময় নষ্ট করবে তেমনি অতি ভোজনের ফলে আমল ও ইবাদতের উদ্যম কমে যাবে।

০৩. ইশার সালাতের পর দেরি না করে ঘুমোতে যাওয়া উচিত। আবদুল্লাহ ইবনে মাসঊদ রা: বলেন- আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ই’শার পর খোশগল্প-আড্ডার বিষয়ে কঠোরভাবে সাবধান করেছেন। (ইবনে মাজা) সাহরীর সময়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এসময় আল্লাহ তা’আলা বান্দার দু’আ কবুল করেন। রাতে দেরিতে ঘুমানোর ফলে শেষ রাতে আর কোন নফল নামাজ কিংবা দুআর স্ফুর্ততা ও উদ্যম থাকে না। এমনকি ফজর পরবর্তী মুহুর্ত দু’আ ও যিকিরের সবচে আদর্শ সময়, রাতে দেরিতে শোয়ার কারণে ঘুমকাতর শরীরে আর সেটাও সম্ভব হয় না। এ সময়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের স্থানে বসেই বিভিন্ন দু’আয় মশগুল থাকতেন। কুরআনের একাধিক স্থানে এ সময়টিতে আল্লাহকে স্মরণের ব্যপারে গুরুত্বারোপ করা হয়েছে। রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসে এর গুরুত্ব আরো বহুগুন বেড়ে যায়-তা বলাই বাহুল্য। অথচ বেশিরভাগ লোক এসময় ঘুমে লুটিয়ে পড়েন। এ দুরাবস্থা থেকে রক্ষার উপায় হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া।

০৪. এই ফজীলতের মাসে টেলিভিশন, নিউজ পেপার, সামাজিক যোগাযোগের পেজসমূহ ইত্যাদিতে যথাসম্ভব কম সময় ব্যয় করা চাই। পূর্বসূরী মনীষীগণ এ মাসে দ্বীনি ইলম ও হাদীসের দারসও বন্ধ করে দিতেন ব্যক্তিগত ইবাদতের জন্য। আথচ আমাদের উল্লেখযোগ্য অংশ কেটে যায় উপরিউক্ত আনর্থক বা রমজানের ইবাদতে বিঘ্ন