বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

99-1খালিদ হাসান, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম লিটন মিয়া (২৯)। সে উপজেলার বাদুরগাছা গ্রামের সাহেব আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে জানায় র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, সোমবার দিনগত রাতে গোপন খবরের ভিত্তিতে বারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯০ বোতল ফেনসিডিল ও ১০ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস

<